সূচকের পতনে লেনদেন ৭৮৮ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে মোট ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে ৫ হাজার ৫৫০ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ১১ দশমিক ৭৪ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ কমে ১ হাজার ১০৭ দশমিক ০০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ কমে ২ হাজার ১০৫ দশমিক ৯২ পয়েন্টে নেমেছে।

দিনটিতে ডিএসইতে মোট ২ লাখ ২০ হাজার ৬৩৭টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ২৯ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৩৬টি শেয়ার ও ইউনিট।

এদিন মোট ৩৮৬টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.