লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ৩৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ২৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ৭ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হল- প্যারামাউন্ট টেক্সটাইল,বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স ,সায়হাম টেক্সটাইল ,এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, এনভয় টেক্সটাইল  লিমিটেড এবং রিলায়েন্স ইন্সুরেন্স পিএলসি।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.