সূচকের উত্থানে লেনদেন ৭৪৭ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ৬০ দশমিক ০৬ পয়েন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯২ দশমিক ২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ১১ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ বেড়ে ১ হাজার ১১৮ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ২০ দশমিক ০৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৫ শতাংশ বেড়ে ২ হাজার ১২১ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনটিতে ডিএসইতে মোট ২ লাখ ১ হাজার ৬৩৯টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ২৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ৬১২টি শেয়ার ও ইউনিট।

এদিন মোট ৩৮৮টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮৭টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.