চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: আনিছুর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো: জবদুল ইসলাম এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল-মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের উৎপাদন, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং এ খাতের উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা সম্প্রসারণে এ অংশগ্রহণ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: মজিবুর রহমান শেখ এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর এক্সপোর্ট ইনভেস্টমেন্ট বিভাগের এসএভিপি সাইদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.