সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ডিএসইএস ও ডিএস৩০ সূচক।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেন শেষে বাজারটির প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ০৭ পয়েন্ট বা ০ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৩২ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৭ দশমিক ৬০ পয়েন্ট বা ০ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ১ হাজার ১০৬ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৮ দশমিক ১৮ পয়েন্ট বা ০ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ২ হাজার ১০১ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ১ লাখ ৮৩ হাজার ৫৩১টি লেনদেন হয়েছে। এসব লেনদেনে ২৩ কোটি ৩ লাখ ৫ হাজার ১৯২টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
আজ ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫৫ কোটি ৪২ লাখ টাকা।
এদিন বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬২টির শেয়ারদর বেড়েছে, ৮০টির কমেছে এবং ৪৭টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.