হামের উপসর্গে মৃত্যু আরও ৩

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজন মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছে। একইসময়ে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ২০ হাজার ৬৯ জনের হাম শনাক্ত হলো।

আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯০৫ জন। এ নিয়ে এ বছর ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে এক লাখ ৫১ হাজার ২৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২২ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯২২ জন মারা গেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.