দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এদিন ফান্ডটির ইউনিটদর ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর ২২ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ২৪ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ইউনিটটির দর ৬ দশমিক ৯৮ শতাংশ বেড়ে ৪ টাকা ৩০ পয়সা থেকে ৪ টাকা ৬০ পয়সায় উঠেছে।

তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি-এর শেয়ারদর ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারদর ৯৭ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ১০২ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ দশে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, সাইহাম টেক্সটাইল, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.