সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ২৯ কোটি ২৬ লাখ টাকার।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এনভয় টেক্সটাইলের মোট ৪ হাজার ৮৩টি লেনদেনে ৩৯ লাখ ৩৩ হাজার ১৭৬টি শেয়ার হাতবদল হয়েছে। দিনশেষে কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ১ টাকা বা ১ দশমিক ৪৮ শতাংশ কমে ৭৩ টাকা ৪ পয়সা দাঁড়িয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ৫ হাজার ৭৬২টি লেনদেনে ১ কোটি ৫ লাখ ১৯ হাজার ৫৯২টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য দাঁড়িয়েছে ১৯ কোটি ১১ লাখ টাকা। দিনশেষে শেয়ারটির দর ১ দশমিক ৬ টাকা কমে ১৭ টাকা ৪ পয়সায় নেমেছে।
তৃতীয় অবস্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির ১ হাজার ৯৬৬টি লেনদেনে ২১ লাখ ১৮ হাজার ১৮০টি শেয়ার হাতবদল হয়েছে। এর বাজারমূল্য দাঁড়িয়েছে ১৬ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার টাকা। তবে কোম্পানিটির শেয়ারদর ৯০ পয়সা বেড়ে ৭৯ টাকায় উঠেছে।
লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সাইহাম টেক্সটাইল, মালেক স্পিনিং মিলস, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সাইহাম কটন মিলস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.