দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ আগস্ট থেকে ০৫ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে অবস্থান করেছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৬ দশমিক ৮৬ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৭০ টাকা।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৩৬ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ৭৪ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সামতা লেদার কমপ্লেক্স, দেশ গার্মেন্টস, প্রাইম টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল, মেঘনা পেট, শার্প ইন্ডাস্ট্রিজ ও বীচ হ্যাচারি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.