ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পক্ষে ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি নগর ভবন, ফিনিক্স রোড, ঢাকা-১০০০-এ অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের পক্ষে ফি ও চার্জ আদায়ের ক্ষেত্রে ওভার দ্য কাউন্টার (ওটিসি), এমটিবি নিও এবং অন্যান্য প্রযোজ্য চ্যানেলের মাধ্যমে এমটিবির সমন্বিত এপিআই-চালিত ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস ব্যবহার করবে। এর আওতায় এমটিবি নিও অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ফি ও চার্জ আদায়ের ব্যবস্থা থাকবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামের উপস্থিতিতে এমটিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মামুন ফারুক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. খায়বার রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে এমটিবির ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আশিক ইকবাল খান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের চিফ রেভিনিউ অফিসার জোনায়েদ কবির সোহাগ ও সিস্টেমস অ্যানালিস্ট মো. আবু তায়্যব রোকন উপস্থিত ছিলেন।
এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.