গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নিয়ে দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩০ জনে।
শুক্রবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে হাম উপসর্গে মারা গেছে ৮৩১ জন শিশু। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ৯৯ জন শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি হয়েছে ৯৩০ জন শিশুর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.