সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৩ টাকা ১ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- টেকনো ড্রাগস, ওরিয়ন ইনফিউশন, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, পেনিনসুলা ও ফারইস্ট নিটিং।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.