৪ বিভাগে ভারি বৃষ্টি, পাহাড়ধসের আশঙ্কা

বাংলাদেশের পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারি বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পাহাড়ধস ও জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপের প্রভাবে আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, এই ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও পাহাড়ধসের ঝুঁকি রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.