ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চট্টগ্রামের তিনটি জোন ও একটি করপোরেট শাখা, কুমিল্লা, যশোর, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, বগুড়া ও সিলেট জোনের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন বুধবার (১২ আগস্ট) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোঃ আলতাফ হুসাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মোঃ মাকসুদুর রহমান।
সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, একটি করপোরেট শাখার প্রধান ও উপশাখার ইনচার্জরা সংযুক্ত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.