লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ৩৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করেছে শার্প ইন্ডাস্ট্রিজ।

এদিন লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির ৩৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ৩০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইল মিলস, এম.এল. ডাইং, সায়হাম কটন মিলস, জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, পিপলস ইন্স্যুরেন্স, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.