প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে হেলথ পান্ডা লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীতে ব্যাংকটির করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা হেলথ পান্ডা লিমিটেডের মাধ্যমে চীন ও মালয়েশিয়ার বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণে আকর্ষণীয় মূল্যছাড় উপভোগ করবেন। এর ফলে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রধান (প্রায়োরিটি ব্যাংকিং) নাহরীন কাইয়ুম। হেলথ পান্ডা লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট তাজরিয়া রিশতা রহমান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া, হেলথ পান্ডা লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর তামিম হুসাইন, জেনারেল ম্যানেজার সানজি এস. গাজী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.