সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ইন্সুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৪ টাকা ৪ পয়সা বা ৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪১ শতাংশ। আর তালিকার ৩য় স্থানে থাকারপ্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২ শতাংশ।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্স, একমি পেস্টিসাইড, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স এবং কন্টিনেন্টাল ইন্সুরেন্স পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.