লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ২৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৩৮ লাখ ৯৮ হাজার ৮৭১টি শেয়ার ৪ হাজার ৬৭৪ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৬১ টাকা ১০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ২৮ লাখ ১৪ হাজার ৫০৪টি শেয়ার ৩ হাজার ৫৯৭ বার হাতবদল হয়েছে। শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৮২ টাকা ৩০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের ১৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৩৫ লাখ ৬৭ হাজার ৫৭টি শেয়ার ৩ হাজার ৬ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৩৮ টাকা ৯০ পয়সা।

লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—আইপিডিসি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, প্রভাতী ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং মিলস এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.