লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন কোম্পানিটির ৩৬ কোটি ২ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ৩২ কোটি ৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স,মালেক স্পিনিং মিলস,বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি , সায়হাম টেক্সটাইল মিলস, সায়হাম কটন, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.