বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জে জারিকৃত ১৪৪ ধারার নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে নির্দেশটি বাতিল ও অবিলম্বে কার্যকর করা হয়েছে।
জানা গেছে, পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ায় জারিকৃত এ ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন।
এর আগে বিএনপি-এনসিপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় গতকাল বুধবার (২৯ জুলাই) ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। সেদিন সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
একই দিন বিকেলে কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে হবিগঞ্জ জেলায় ৩ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.