দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান খান। বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করা মো. সাইদুর রহমান খানকে দুদকের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ পদে মোহাম্মদ খালেদ রহীমের স্থলাভিষিক্ত হবেন।
একই দিনে জারি করা পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব হিসেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলামকে বদলি করে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.