সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের এক হাজার ২৮৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্কুল সংস্কার, উন্নয়ন ও সরঞ্জাম সংস্থার প্রধান আলিরেজা খান মোহাম্মাদী।
এর মধ্যে ১৬টি স্কুল এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো ‘পুনরায় নির্মাণ’ করা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।
মোহাম্মদীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সামান্য ক্ষতিগ্রস্ত হওয়া বাকি স্কুলগুলো মেরামত করা হয়েছে। বর্তমানে দেশের মাত্র ৪০টি স্কুল মেরামত করা বাকি আছে, যা সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.