ভিসা পেমেন্ট পাসকি চালু করলো ইবিএল

বেসরকারী খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ভিসার সহযোগিতায় বাংলাদেশে ভিসা পেমেন্ট পাসকি (VPP) চালু করেছে। এর মাধ্যমে অনলাইন লেনদেনে প্রচলিত ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP)- ভিত্তিক যাচাইকরণ পদ্ধতির পরিবর্তে আরও দ্রুত, নিরাপদ এবং ডিভাইসভিত্তিক অথেনটিকেশন ব্যবস্থা চালু হলো।

রোববার রাজধানীর গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়।

আধুনিক অথেনটিকেশন প্রযুক্তিনির্ভর এ সেবায় ইবিএল গ্রাহকরা বায়োমেট্রিক যাচাইকরণ অথবা ডিভাইসের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে অনলাইন লেনদেন সম্পন্ন করতে পারবেন। ফলে লেনদেনের জটিলতা কমবে, সফল লেনদেনের হার বাড়বে এবং গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট অভিজ্ঞতা হবে আরও নিরাপদ ও সহজ।

অনুষ্ঠানে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এবং হেড অব প্রোডাক্টস তৌফিক ইমাম; ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার, হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আহসান উল্লাহ চৌধুরী, হেড অব কার্ডস তাসনিম হোসেন, এবং হেড অব ডিজিটাল পেমেন্টস ফয়সাল এম. ফাতেহ-উল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.