লোকসান কমেছে ইসলামিক ফাইন্যান্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় লোকসান অনেক কমেছে।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২ টাকা ৩৩ পয়সা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.