সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে আমান ফীড পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৪ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ০৫ শতাংশ।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদাস, আল-হাজ্ব টেক্সটাইল মিলস, বিএসআরএম স্টিলস, ফু-ওয়াং সিরামিক, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.