সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের “পূর্বাচল ভ্যালী” প্রকল্পে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর কার্যক্রম শনিবার (১১ জুলাই) সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, নির্ধারিত সময়ে প্লট হস্তান্তরের মাধ্যমে তারা গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং আস্থা আরও সুদৃঢ় করেছে।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন ১৮০ ফুট এশিয়ান হাইওয়ের পাশে গড়ে ওঠা এই আবাসন প্রকল্পে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য নির্মিতব্য নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি (NOHS)-এর সদস্যদের কাছে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী তাদের কর্মকর্তাদের আবাসন নিশ্চিত করতে পূর্বাচল ভ্যালী প্রকল্পে প্রায় এক হাজার প্লট ক্রয় করেছে। এই বিনিয়োগ প্রকল্পটির প্রতি নৌবাহিনীর আস্থা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিফলন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে প্লট হস্তান্তরের মাধ্যমে সেই আস্থার মর্যাদা রক্ষা করা হচ্ছে।
প্রকল্প কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পূর্বাচল ভ্যালী একটি পরিকল্পিত স্মার্ট টাউনশিপ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ, এংকোরেজ স্কুল অ্যান্ড কলেজ, মসজিদ কমপ্লেক্স, সুইমিং পুল, খেলার মাঠ, সুপার শপ, লেক, বিশ্ববিদ্যালয়, জেনারেল হাসপাতাল, পাঁচ তারকা হোটেল, কনভেনশন সেন্টার, শপিং মল, ফুড কোর্ট, বোট ক্লাব, এমিউজমেন্ট পার্ক, জিমনেশিয়াম ও ক্লাব হাউজসহ বিভিন্ন নাগরিক সুবিধা থাকবে।
এছাড়া আধুনিক স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, বিশুদ্ধ পানির সরবরাহ এবং অভ্যন্তরীণ চলাচলের জন্য পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহনের সুবিধা নিশ্চিত করতে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড জানায়, সময়মতো প্লট হস্তান্তর, আইনি স্বচ্ছতা এবং মানসম্মত অবকাঠামো নির্মাণের মাধ্যমে পূর্বাচল ভ্যালীকে দেশের অন্যতম নির্ভরযোগ্য আবাসন প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা কাজ করছে। একই সঙ্গে ভবিষ্যতেও নির্ধারিত সময়ের মধ্যে সকল গ্রাহকের কাছে প্লট হস্তান্তরের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.