সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১১৫৬ কোটি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৫ শেয়ারের দর কমেছে। গত কার্যদিবসে তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৮১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ৬০ পয়েন্ট কমে ২ হাজার ১৬৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৫৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৮৮ কোটি ০৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫টি কোম্পানির, বিপরীতে ১৯২ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.