প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি জেনএক্স হেলথ লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে গ্রাহকরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান।
শনিবার (৪ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক, কার্ডহোল্ডার এবং কর্মীরা জেনএক্স হেলথ লিমিটেডের বিভিন্ন সেবা গ্রহণে বিশেষ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, যা তাদের লাইফস্টাইল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং জেনএক্স হেলথ লিমিটেডের ডা. মুনিয়া আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির উইমেন ব্যাংকিং নীরা’র বিজনেস ডেভেলপমেন্ট ও প্রিপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ; জেনএক্স হেলথ লিমিটেডের ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড এডমিন) কাজী আরিফুল ইসলাম; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) আব্দুল্লাহ ইউসুফসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.