সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৪ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বে লিজিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামিক ব্যাংক, প্যাসিফিক ডেনিমস, নুরানী ডাইং, তুং হাই নিটিং এবং ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.