পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড (বিএসসি) গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৯ টাকা ১১ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ২০ টাকা ১০ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২১ টাকা ৪৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.