লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ৬০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

এছাড়াও ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস,বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম , ন্যাশনাল ফীড মিল , কেডিএস এক্সেসরিস্‌ ,আই পি ডি সি ফাইন্যান্স,ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস এবং স্কয়ার ফার্মা পিএলসি।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.