দরপতনের শীর্ষে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ জুন) লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ৩১৯টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯ দশমিক ৯৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৭৯ শতাংশ। আর ৮ দশমিক ০২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, অ্যাসোসিয়েটেড ক্যাপিটাল ফুডস লিমিটেড এবং বিডি থাই ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.