সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির

আওয়ামী লীগের আমলের গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে এ কর্মসূচি পালন করতে দলের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতাকারীদের প্রতিরোধে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.