সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনের তথ্যমতে, সারওয়ার আলমকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ হতে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.