জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

জুলাই গণঅভ্যুত্থান

২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থান চলাকালে রামপুরায় দুইজনকে হত্যা এবং আরও দুইজনকে গুলি করার ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ২৮ জুন রায় ঘোষণা করতে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার ট্রাইব্যুনাল রায় ঘোষণার এই দিন ধার্য করেন।

এই মামলায় পাঁচজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানও রয়েছেন। অন্য অভিযুক্তরা হলেন- ডিএমপির তৎকালীন (খিলগাঁও জোন) অতিরিক্ত উপ-কমিশনার রাশেদুল ইসলাম; রামপুরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান; একই থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূঁইয়া; এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

অভিযুক্তদের মধ্যে কেবল চঞ্চল বর্তমানে কারাগারে আছেন, আর বাকি চারজন পলাতক রয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.