মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে: তিতাস

এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

শনিবার (১৩ জুন) দুপুরে এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এলএনজি সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ কমে গেছে।

এ কারণে শনিবার মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.