নিজেদের প্রয়োজনীয় বিদ্যুতের ১০ শতাংশ পর্যন্ত উৎপাদনের লক্ষ্যে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ে ১০৪ কিলোওয়াট সক্ষমতা সম্পন্ন অন-গ্রিড সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করেছে মেটলাইফ বাংলাদেশ।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় ও টেকসই উপায়ে কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ মেটলাইফ। সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে প্রতিষ্ঠানটির উদ্যোগ তাদের সে প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে। ৭৪ বছরেরও বেশি সময় ধরে দেশে বীমা সেবা দিয়ে আসছে মেটলাইফ। প্রতিষ্ঠানটি আধুনিক ও পরিবেশবান্ধব রূপান্তরের মাধ্যমে কাজের পরিবেশের ধারাবাহিক উন্নয়ন ঘটিয়ে চলেছে।
মেটলাইফের সোলার প্যানেল স্থাপন নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে দেশের জাতীয় লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে, বাণিজ্যিক পরিসরে ছাদের ওপরে বসানো সোলার প্যানেল নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “দেশে ব্যবসা পরিচালনায় এবং সেবাদানের ক্ষেত্রে টেকসই উপায়ে কার্যক্রম পরিচালনাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি। আমাদের প্রধান কার্যালয়ে সৌরবিদ্যুতের মাধ্যমে ১০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে আমরা প্রমাণ করেছি যে প্রগতি ও পরিবেশ সংরক্ষণ একই সাথে বজায় রাখা সম্ভব। দেশের এক নম্বর জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে আমরা বিশ্বাস করি জাতীয় অগ্রাধিকারমূলক উদ্যোগগুলোকে সমর্থন করা এবং আমাদের গ্রাহক, কর্মী ও সমাজের জন্য একটি সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা আমাদের দায়িত্ব।”
জাতীয় গ্রিড সংযোগের কঠোর মানদণ্ড ও নিয়মাবলী অনুসরণ করে এই প্রকল্পের কারিগরি বাস্তবায়ন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.