ওমানের মানুষের চরিত্র, সহনশীলতা ও উদারতার প্রশংসা করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি বাণী উদ্ধৃত করেছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সম্মানে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি এ বাণী তুলে ধরেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে যান ওমানের সুলতান হাইথাম বিন তারিক। সেখানে তাঁকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। ওমানিদের আতিথেয়তা ও নমনীয়তার বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে তিনি মহানবী (সা.)-এর বাণী উদ্ধৃত করেন।
সহিহ মুসলিমের ২৫৪৪ নম্বর হাদিস হিসেবে উল্লেখ করা একটি বাণী উদ্ধৃত করে রাজা তৃতীয় চার্লস বলেন, ‘তুমি যদি ওমানের মানুষের কাছে যেতে, তারা তোমাকে গালমন্দ করত না, আঘাতও করত না।’
বর্ণনা অনুযায়ী, মহানবী (সা.) আরবের একটি গোত্রের কাছে ইসলাম প্রচারের জন্য এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন। ওই ব্যক্তিকে গোত্রের লোকজন নির্যাতন করেন। পরে তাঁকে উদ্দেশ করে মহানবী (সা.) এই বাণী দেন বলে উল্লেখ করা হয়েছে।
রাজা চার্লসের বক্তব্যে ওমানের মানুষের ঐতিহাসিক সহনশীলতা ও মানবিক মূল্যবোধের বিষয়টি উঠে আসে। একই সঙ্গে যুক্তরাজ্য ও ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.