ডিএসসিসির ল্যান্ডফিলে ২২ হাজার টনের বেশি কোরবানির বর্জ্য অপসারণ

পবিত্র ঈদুল আজহাতে পশু কোরবানির পর বর্জ্য অপসারণে কাজ চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০টা পর্যন্ত ২২ হাজার টনের বেশি কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান পাঠানো এক হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ রাত ১০টা পর্যন্ত মোট ২২ হাজার ৮৮ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।

এরমধ্যে কেবল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে আজ রাত ১০টা পর্যন্ত ৭ হাজার ২৭৪ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.