সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্যদিয়ে পালন করবেন এ উৎসব।
মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে চেয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়। মহান আল্লাহপাকের প্রতি আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানী ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।
ইতোমধ্যে আমিরাতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি, ভারত-সহ অনেকে তাদের সাধ্য ও সামর্থের মধ্যে পছন্দের গরু, ছাগল বা অন্য কোন হালাল পশু ক্রয় করেছে।
আমিরাত জুড়ে ঈদের জামাতের সময় সূচি: আবুধাবি- সকাল ৫টা ৫০ মিনিট, দুবাই- ৫টা ৪৫ মিনিট, শারজাহ- ৫টা ৪৩ মিনিট, আজমান- ৫টা ৩৯ মিনিট, ফুজাইরাহ- ৫টা ৪১ মিনিট, উম্মে আল কুইন- ৫টা ৪৩ মিনিট, রাস আল খাইমা- ৫টা ৪০ মিনিট ও আল-আইন ৫টা ৪৫ মিনিট।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.