চারদিকে এখনও পোড়া গন্ধ। ধ্বংসস্তূপের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে আছে টিন, কাঠ, কাপড় ও ভাঙাচোরা ঘরের সামগ্রী। কেউ পোড়া ঘরের ভেতর খুঁজছেন বেঁচে থাকা কোনো জিনিস, আবার কেউ পোড়া টিন কুড়িয়ে বিক্রি করছেন ভাঙারির দোকানে। ঈদুল আজহার ঠিক আগে রাজধানীর কালশীর বাউনিয়াবাঁধ বস্তির শত শত মানুষের মাথার ওপর এখন আর কোনো ছাদ নেই।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর কালশী এলাকার বাউনিয়াবাঁধ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (২৬ মে) সকালে স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে অন্তত ১০০ থেকে ১৫০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পোড়া ঘরের ভেতর থেকে যা কিছু অবশিষ্ট আছে, তা খুঁজে বের করার চেষ্টা করছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে দুর্গতদের মধ্যে খাবার বিতরণ করতেও দেখা গেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.