চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা খোকন মিয়া ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা জিতে হয়েছেন মিলিয়নিয়ার। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় তিনি এ পুরস্কার লাভ করেন।
রোববার (২৪ মে) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।
মঙ্গলবার (২৬ মে) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর শোরুম ‘হক এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী এনামুল হকসহ অন্যরা।
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গত ৮ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হওয়া ওয়ালটনের “ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪” এর আওতায় ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও ব্লেন্ডার কিনে ক্রেতারা মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে এই ক্যাম্পেইনের আওতায় ৬ জন ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন।
চেক গ্রহণ শেষে খোকন মিয়া বলেন, “ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাবো—এটা কখনও ভাবিনি। বিষয়টি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আজ আনুষ্ঠানিকভাবে টাকা পেয়ে খুবই আনন্দ লাগছে। এই টাকা দিয়ে আমি আমার স্বপ্নের বাড়ি তৈরির কাজ শুরু করবো।”
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম বলেন, দেশের ক্রেতাদের আস্থা ও ভালোবাসার কারণেই ওয়ালটন আজ দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য ব্র্যান্ডে পরিণত হয়েছে। দেশের বাজারের পাশাপাশি বিশ্বের ৫৫টিরও বেশি দেশে ওয়ালটনের পণ্য রপ্তানি হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ওয়ালটনের বিভিন্ন ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ইতোমধ্যে অর্ধশতাধিক ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন। ভবিষ্যতেও ক্রেতাবান্ধব এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
ক্যাপশন:
ঈদুল আজহা উপলক্ষে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা জেতা ভোলাহাটের খোকন মিয়ার হাতে চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও ওয়ালটন কর্মকর্তারা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.