বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বিকাশে মিডল্যান্ড ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ক্লাস্টার ফাইন্যান্সিং এবং এফএসএফডিএমএসএমই নামক দুইটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে।

বুধবার (২০ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং ১ হাজার ৫০০ কোটি টাকার ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এফএসএফডিএমএসএমই) বাস্তবায়নের লক্ষ্যে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মাধ্যমে সারাদেশে ক্লাস্টারভিত্তিক ও সিএমএসএমই উদ্যোক্তাদের টেকসই উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা প্রদান করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ১৮ মে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমতিয়াজ ইউ. আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও দলিল বিনিময় করেন।

চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমের অধীনে ৭ শতাংশ সুদ হারে যোগ্য ক্লাস্টার উদ্যোক্তা ও সিএমএসএমই প্রতিষ্ঠানসমূহকে অর্থায়ন সুবিধা প্রদান করবে। ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়নে সহায়তার জন্য টার্ম লোন এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং সুবিধা প্রদান করা হবে।

এই উদ্যোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সিএমএসএমই খাতকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান, এসএমই ডিভিশনের প্রধান আহসান জামিল হোসেনসহ বাংলাদেশ ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.