সারাদেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ মে) একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম গত ১৭ মে এ রিট পিটিশন দায়ের করেছিলেন।
হামের টিকা কেনায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের ভূমিকা তদন্ত করতে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয় পিটিশনে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.