প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্ট-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা ও প্রায়োরিটি গ্রাহকরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে গুলশান অ্যাভিনিউয়ে প্রাইম ভিউ-এ আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান।
মঙ্গলবার (১৯ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা প্রায়োরিটি গ্রাহকরা কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্ট-এর বিভিন্ন সেবা গ্রহণে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন, যা তাদের লাইফস্টাইল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্ট-এর ম্যানেজিং পার্টনার আমিনাহ আলভী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর হেড অব প্রায়োরিটি ব্যাংকিং (ভারপ্রাপ্ত) নাহরিন কাইয়ুম; উইমেন ব্যাংকিং নীরা’র বিজনেস ডেভেলপমেন্ট ও প্রিপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.