সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আরডি ফুড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ মে থেকে ১৪ মে) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আরডি ফুড ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৫ দশমিক ৬১ শতাংশ, যা তালিকার শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং, যার শেয়ার দর বেড়েছে ৩৩ দশমিক ০৫ শতাংশ। তৃতীয় স্থানে থাকা এপেক্স ট্যানারির শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ২৮ শতাংশ।

দর বৃদ্ধির এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা পেট, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, এম.এল. ডাইং, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, আমান ফিড এবং ফার কেমিক্যাল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.