দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ মে থেকে ১৪ মে) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দরপতনের শীর্ষে উঠে এসেছে তিনটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান।
সেগুলো হলো: ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং এফএএস ফাইন্যান্স।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর শেয়ার দর ৪০ পয়সা বা ১৮ দশমিক ১৮ শতাংশ করে কমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ।
দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স, যার শেয়ার দর কমেছে ১২ দশমিক ১২ শতাংশ।
এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জিএস্পি ফাইন্যান্স, সাইহাম টেক্সটাইল, মুন্নু সিরামিক্স, সাইহাম কটন এবং ফার্স্ট ফাইন্যান্স।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.