আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত

ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা।

মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।

সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে সদ্য দায়িত্ব গ্রহণ করা শুভেন্দু অধিকারীও। তাছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারাও যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে।

আসামের বিধানসভা নির্বাচনে এনডিএ দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজেপি ৮২টি আসন জিতেছে, আর তার মিত্র দল অসম গণ পরিষদ (এজিপি) এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) প্রত্যেকে ১০টি করে আসন পেয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.