গতকালের মত আজও দিনের প্রথমভাগ পর্যন্ত ইতিবাচক ধারায় ছিল দেশের পুঁজিবাজার। মঙ্গলবার ( ১২ মে) বেলা ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল সূচক ছিল ঊর্ধমুখী।
বেলা ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৮ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৬৯৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৯ টির, দাম কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.