প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে অগ্নি সিস্টেমস পিএলসি। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।
সোমবার (১১ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই চুক্তির আওতায় অগ্নি সিস্টেমস পিএলসি.-এর কর্মীরা মুনাফাভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন।
এছাড়াও তারা প্রাইম ব্যাংক পিএলসি.-এর ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নভাবে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এম. নাজিম এ. চৌধুরী এবং মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মামুর আহমেদ, মেহেদী জামান খান, হাসিনা ফেরদৌস। এছাড়াও অগ্নি সিস্টেমস পিএলসি.-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জিয়া শামসি, মোঃ সাইফুল ইসলাম, দোলন কৃষ্ণ উকিল এবং আল হেলাল মোঃ মওদুদ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.